প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ পর্যন্ত না কুকুর সম্প্রদায়ও রিয়াল-বার্সা শিবিরে বিভক্ত হয়ে পড়ে! এক কুকুরের কাণ্ড দেখুন। এটির কানের কাছে লিওনেল মেসির নাম বলুন, ঘেউঘেউ করে উঠবে সে। সার্জিও বুসকেটসের নাম বলুন, একই অবস্থা। পারলে যেন তাঁদের সামনে পেলে কামড়েই দেবে কুকুরটি। কদিন থেকেই ইউটিউবজুড়ে ছড়িয়ে পড়েছে বার্সেলোনা-বিদ্বেষী এই কুকুরের ভিডিও। কিন্তু বার্সার প্রতি সারমেয় এমন বিরূপ কেন? কুকুরের মালিক রিয়াল মাদ্রিদ সমর্থক, এই তথ্য থেকেই উত্তরটা খুঁজে নিতে পারেন। সে কারণেই ক্রিস্টিয়ানো রোনালদো ও সার্জিও রামোসের নাম বললে চুপ করে লেজ নাড়াতে থাকে কুকুরটি। ওয়েবসাইট।