বার্সার অন্য হুঁশিয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা বছর রোদ-বৃষ্টি সয়ে কঠোর পরিশ্রম করে ফসল ফলাবেন আপনি আর সেই ফসল ঘরে তুলবে আরেকজন! কত দিন সহ্য করবেন? বড়জোর একবার-দুবার? নিজস্ব ফুটবল একাডেমিতে অনেক যত্ন করে খেলোয়াড় তৈরি করে বার্সেলোনা। সেই খেলোয়াড়দের দিকে হাত বাড়ায় আর্সেনাল।সেস ফ্যাব্রিগাসকে ছিনিয়ে নিয়েছিল, এবার আর্সেনাল হাত বাড়িয়েছে ১৬ বছরের ‘বিস্ময়বালক’ জন মিকুয়েল তোরাল হার্পারের দিকে। এবার রুখে দাঁড়িয়েছে বার্সা। ক্লাব সভাপতি স্যান্দ্রো রোজেল গানারদের দিয়েছেন কড়া হুঁশিয়ারি। বলে দিয়েছেন, এই রাস্তায় যেন না হাঁটে আর্সেনাল। সর্বশেষ, ইংলিশ মায়ের সন্তান তোরাল আর্সেনালের সঙ্গে চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছেন। এই কিশোরকে নিয়ে টানাটানির ছায়া পড়ছে বার্সা-আর্সেনাল চ্যাম্পিয়নস লিগের ম্যাচের ওপরও। ওয়েবসাইট।