প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতিহাসটা বার্সেলোনার বিপক্ষে চলে গেল। এর আগে একবারও চ্যাম্পিয়নস লিগ বা ইউরোপিয়ান কাপের সেমিফাইনালের প্রথম লেগে হারার পর ফাইনালে উঠতে পারেনি স্প্যানিশ ক্লাবটি। সেটাও এক বা দুবার নয়, হয়েছে পাঁচবার। ১৯৫৯-৬০ মৌসুমে রিয়াল মাদ্রিদ, ১৯৭৪-৭৫ মৌসুমে ইংল্যান্ডের লিডস ইউনাইটেড, ১৯৯৯-২০০০ মৌসুমে ভ্যালেন্সিয়া, ২০০১-০২ মৌসুমে রিয়াল মাদ্রিদ ও ২০০৯-১০ মৌসুমে ইন্টার মিলানের কাছে প্রথম লেগে হারার পর আর ফাইনালে উঠতে পারেনি বার্সা। ওই পাঁচবারের দুবার দ্বিতীয় লেগে জিতেছিল দলটি, ড্র করেছিল দুবার। এই পাঁচবারের একবারই প্রথম লেগটা ঘরের মাঠে খেলেছে বার্সা।