বার্সার গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি-দুটি নয়, কোপা ডেল রেতে পরশু এল’হসপিটালেটকে নয়টি গোল দিয়েছে বার্সেলোনা। এই প্রতিযোগিতায় বার্সেলোনা সর্বশেষ ৯-০ গোলে জিতেছিল সেই ১৯৪৯ সালে, জিরোনার বিপক্ষে। গার্দিওলার বার্সার এটাই সবচেয়ে বড় জয়। বার্সা এর আগে এই ব্যবধানে জিতেছিল ১৯৭৯ সালে, লা লিগায় রায়ো ভায়োকানোর সঙ্গে। লিগে সবচেয়ে বড় জয় ১০-০ গোলে, ১৯৪৯ সালে জিমন্যাস্টিক তারাগোনার বিপক্ষে। সব প্রতিযোগিতা মিলিয়ে সবচেয়ে বড় জয় ১৯০১ সালে, কোপা মাকায়াতে তারাগোনার বিপক্ষে ১৮-০। তবে ১৯৯২ সালে এক প্রীতি ম্যাচকে অপ্রীতিকর বানিয়ে হল্যান্ডের স্মিলডে ক্লাবের বিপক্ষে ২০-১ গোলে জিতেছিল বার্সেলোনা!