বার্সার গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু রিয়াল জারাগোজার বিপক্ষে ৪ গোল করে গার্দিওলার বার্সেলোনা নতুন ক্লাব রেকর্ড গড়েছে। রেকর্ডটি এক মৌসুমে সবচেয়ে বেশি গোল করার। পরশুর চারটিসহ এই মৌসুমে সব টুর্নামেন্ট মিলিয়ে বার্সার গোল হয়ে গেল ১৬১টি। সেটাও মাত্র ৫৪ ম্যাচে। ফলে ভেঙে গেল ২০০৮-০৯ মৌসুমে করা ১৫৮ গোলের রেকর্ড। এই মৌসুমে বার্সা ম্যাচপ্রতি ২.৯৮টি গোল করেছে। ২০০৮-৯ মৌসুমের ১৫৮ গোল এসেছিল ৬২ ম্যাচে (ম্যাচপ্রতি ২.৫৪)। বার্সা গত মৌসুমেও ৬২ ম্যাচে করেছিল ১৫২ গোল। এবারের ১৬১ গোলের ৯০টি লা লিগায়, ৩৩টি চ্যাম্পিয়নস লিগে, ২৩টি কোপা ডেল রেতে, ৮টি ক্লাব বিশ্বকাপে, ৫টি স্প্যানিশ সুপার কাপে ও ২টি ইউরোপিয়ান সুপার কাপে হয়েছে। বার্সা-প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ গতকালের ম্যাচের আগ পর্যন্ত করেছে ১৫০ গোল।