বার্সার গ্রানাডা ‘পরীক্ষা’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনার সামনে গ্রানাডা নাকি গ্রানাডার সামনে বার্সা? আপনি বার্সা সমর্থক হলে ভ্রু কুঁচকে বলতে পারেন, গ্রানাডা? ফুঁহ্। ...পিঁপড়া বলে কত তল! লিগে সর্বশেষ চার ম্যাচে ৫ পয়েন্ট হারানো বার্সা আজ গ্রানাডার মাঠে গিয়ে যখন খেলবে, পয়েন্ট টেবিলের ১৪ নম্বরে পড়ে থাকা একটি দল কতটা কী করতে পারবে বলা কঠিন। তবে এই গ্রানাডাই মাত্র কদিন আগে রিয়াল মাদ্রিদকে হারিয়েছে। মৌসুমের শুরুর দিকে নিজেদের মাঠে গ্রানাডার বিপক্ষে বার্সা ২-০ গোলে জিতেছিল বটে, কিন্তু রীতিমতো ঘাম ছুটে গিয়েছিল।আদ্রিয়ানো এই বাস্তবতা বোঝেন বলেই রিয়ালের চেয়ে ১৬ আর অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে থাকার পরও বলছেন, ‘আমরা ভালো অবস্থানে আছি। তাই বলে লিগের কথা তো ভুলে যেতে পারি না। আমরা যদি অ্যাকসেলেটর থেকে পা সরিয়ে ফেলি, ওরা আমাদের ধরে ফেলবে।’রিয়ালের খেলা অবশ্য আজ নেই। আগামীকাল তারা মুখোমুখি হবে রায়ো ভায়েকানোর। এএফপি।