বার্সার জয়, শীর্ষে রিয়াল
আন্দ্রেস ইনিয়েস্তা ও কার্লোস পুয়োলের গোলে ভ্যালেন্সিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। তবে বার্সার জয়ের রাতে ক্রিশ্চিয়ানো রোনালদো ও গঞ্জালো হিগুয়েইন উভয়ের জোড়া আঘাতে মালাগাকে ৪-১ গোলে হারিয়ে স্প্যানিশ লিগের শীর্ষে ওঠে গেছে রিয়াল মাদ্রিদ।প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। বলা চলে, বলই পাচ্ছিলেন না বার্সার তারকা ফুটবলাররা। কিন্তু দ্বিতীয়ার্ধে ঠিকই দেখা মিলেছে আসল বার্সেলোনার। ইনিয়েস্তা ও পুয়োল গোল করে জয় এনে দিয়েছেন। তবে দুটি গোলের পেছনেই কৃতিত্ব ছিল স্পেনের মিডফিল্ডার জাভি হার্নান্দেজের। এ জয়ের ফলে ভ্যালেন্সিয়ার সমান ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের নিচে অবস্থান করছে বার্সা।মালাগা গত রাতে পাত্তাই পায়নি রিয়ালের কাছে। পুরো মাঠ দাপিয়ে বেড়িয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও গঞ্জালো হিগুয়েইনেরা। এ দুজনের জোড়া গোলে বড় ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়তে হয় মালাগাকে।—রয়টার্স