বার্সার ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগের মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। ফাইনালের আশা বাঁচিয়ে ম্যাচটাকে অতিরিক্ত সময়ে নিতে হলেও বার্সেলোনাকে জিততে হবে ৪-০ গোলে। তার আগে একটা জয় হতে পারত টগবগে আত্মবিশ্বাসের দাওয়াই। প্রায় নিশ্চিত হয়ে যেত লিগ শিরোপাও। কিন্তু কাল অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা।বুধবারের ম্যাচের কথা ভেবে মেসি-ইনিয়েস্তাকে বদলি তালিকায় রেখেছিলেন কোচ টিটো ভিলানোভা। পরে অবশ্য মাঠে নামিয়েছেন দুজনকেই। তবে তার আগেই গোল খেয়ে বসে বার্সেলোনা। ৬৭ মিনিটে অসাধারণ এক গোলে বার্সাকে সমতায় ফেরান বদলি খেলোয়াড় মেসি। দুই মিনিট পর মেসির পাশ থেকে বার্সাকে এগিয়েও দেন অ্যালেক্সিস সানচেজ। ৯০ মিনিটে সমতা ফেরায় বিলবাও। ওয়েবসাইট।