বার্সার ড্রেসিং রুমে মানুষটি কে?

পরশু গেটাফের বিপক্ষে কী দুর্দান্ত হ্যাটট্রিকটাই না করলেন পেদ্রো রদ্রিগেজ! যে বলটি তিন-তিনবার জড়িয়ে দিলেন গেটাফের জালে; সেটি তিনি সংগ্রহে রাখতেই পারেন। তাতে দোষের কিছু নেই। কিন্তু হয়েছে কি, এই বলটি নিয়ে এক মজার কাণ্ড ঘটে গেছে।
খুলেই বলা যাক। ম্যাচ শেষে বার্সেলোনার ড্রেসিং রুমে সতীর্থ ক্রিস্টিয়ান তেয়োর সঙ্গে হ্যাটট্রিক করা বল নিয়ে একটি ছবি তোলেন পেদ্রো। ছবি তুলেছেন, ভালো কথা। কিন্তু গোলটা বেধেছে অন্য খানে। তেয়ো ছবিটি সামাজিক যোগাযোগের সাইটে পোস্ট করার পর দেখা গেছে, পেদ্রো-তোয়ের ঠিক পেছনে কে যেন নগ্ন অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন! ছবিতে ভদ্র লোকের নগ্ন দেহ পরিষ্কার দেখা যাচ্ছে!
এমন ছবিতে স্বাভাবিকভাবেই হাসির হুল্লোড় পড়েছে চারদিকে। কথা হলো ওই মানুষটি কে? এ প্রশ্নের উত্তর এখনো মেলেনি। জেরার্ড পিকে অবশ্য এ ক্ষেত্রে এক কাঠি সরেস। পিকে টুইট করেছেন, ‘তেয়োর ছবিতে যাঁর পশ্চাদ্দেশ দেখা যাচ্ছে, সে কে ছিল বলে মনে করেন?’
এরপর বার্সা ডিফেন্ডার চারটি অপশন দিয়েছেন। যেকোনো একটিতে টিক মারতে হবে! অপশন চারটি হচ্ছে—ফিটনেস কোচ আলতামিরা, মিডফিল্ডার অ্যালেক্স সং, ডিফেন্ডার মার্ক বারত্রা ও বার্সার ঝানু প্রশিক্ষক পেপে কস্তা! ওয়েবসাইট।