বার্সার দুঃখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়া জয় সহজ নয়। রাশিয়ার হাড় কাঁপানো শীতে সত্যটা হাড়ে হাড়ে টের পেয়েছিলেন নেপোলিয়ন ও হিটলার। আর এখন পাচ্ছে বার্সেলোনা। বিশ্বসেরা এই দলটির ভয়ে অন্যরা যেখানে সিঁটিয়ে থাকে, সেখানে এই রাশিয়াতে এলেই কেন যেন গুটিয়ে যায় বার্সা। রাশিয়ায় খেলা ৫ ম্যাচের মাত্র ১টিতে জয়ই এর প্রমাণ। সেটিও ২০০২ সালে লোকোমেটিভ মস্কোর বিপক্ষে। এর আগে-পরে খেলা ৪টি ম্যাচই ড্র হয়েছে। আজ স্পার্তাক মস্কোর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে কি গেরোটা খুলবে বার্সেলোনার?