বার্সার দুর্দিন আসছে!
কয়েক বছর ধরে ক্লাব ফুটবলে ছড়ি ঘোরাচ্ছে বার্সেলোনা। এ নিয়ে টানা পাঁচবারের মতো চ্যাম্পিয়নস লিগের শেষ চারে উঠে এল। এর মধ্যে দুবার চ্যাম্পিয়নস লিগ জিতেছে। এবারও অন্যতম ফেবারিট। দুবার জিতেছে ক্লাব বিশ্বকাপও। টানা তিনবার স্প্যানিশ লিগ। মেসি-জাভি-ইনিয়েস্তারা যেভাবে খেলছেন, অনেকের মনেই প্রশ্ন, বার্সার রাজত্ব টিকে থাকবে আর কতদিন?বড়জোর পাঁচ নয়তো ছয় বছর! এই ভবিষ্যদ্বাণীই করেছেন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের পরিচালক আন্দ্রেস সানচেজ। তাঁর মতে, পাঁচ-ছয় বছরের মধ্যেই ফুরিয়ে যাবে বার্সার দাপট, ‘ওরা কেবল একটা পর্যায় পার করছে। পাঁচ-ছয় বছর আগে ওরা কী জিতেছে? কিছুই না। পাঁচ-ছয় বছর পর কী জিতবে? কিছুই না। কারণ জাভি, ইনিয়েস্তা, মেসিসহ অন্যরা এরই মধ্যে অবসর নিয়ে নেবে কিংবা অবসরের কাছাকাছি চলে যাবে।’ ওয়েবসাইট।বার্সার বর্তমান দলটির সিংহভাগ খেলোয়াড়ই তাদের ফুটবল একাডেমি থেকে উঠে আসা। এ কারণে ‘লা মাসিয়া’ নিয়েও চারদিকে কত প্রশংসা। তবে এই যুব একাডেমিও পছন্দ হয়নি সানচেজের। প্রথমত তিনি বলছেন, ‘স্কুল ফুটবলে সব কটি দলই দেখলাম একই রকম খেলছে। জঘন্য!’ এরপর তাঁর যুক্তি, ‘ওদের অনূর্ধ্ব-১৭ দলের খেলা দেখলাম। গার্দিওলার দলের সঙ্গে কোনো মিলই নেই। করিন্থিয়ানসের অনূর্ধ্ব-১৭ দলের কাছেই তো ২-০ গোলে হেরে গেল।’