বার্সার নিষেধাজ্ঞা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠের বাইরে থেকে সুখবর পেল বার্সেলোনা। কাতালান ক্লাবটির আবেদনে সাড়া দিয়ে ফিফা আপাতত স্থগিত করেছে ট্রান্সফার নিষেধাজ্ঞা। যার অর্থ, আসছে গ্রীষ্মে খেলোয়াড় কিনতে পারছে লা লিগা চ্যাম্পিয়নরা। এর আগে এ মাসের শুরুতে বার্সেলোনাকে ১৪ মাসের ট্রান্সফার নিষেধাজ্ঞা এবং প্রায় পাঁচ লাখ ডলার জরিমানা করেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। অনূর্ধ্ব-১৮ বছরের কয়েকজন বিদেশি খেলোয়াড় দলে নিতে অনিয়মের অভিযোগেই জুটেছিল এই শাস্তি। নিষেধাজ্ঞা স্থগিত হওয়াটা বড় স্বস্তি হয়ে এসেছে বার্সার জন্য। অধিনায়ক কার্লোস পুয়োল আর গোলরক্ষক ভিক্টর ভালদেস দল ছাড়ছেন এই মৌসুম শেষেই। ভালদেসের বিকল্প হিসেবে বার্সা কথাবার্তা চালাচ্ছে জার্মান ক্লাব ম’গ্লাডবাখের গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেনের সঙ্গে। এ ছাড়া ক্রোয়েশিয়ার ১৭ বছর বয়সী মিডফিল্ডার অ্যালেন হালিলোভিচকেও দলে টানছে বার্সা। এএফপি, রয়টার্স।