বার্সার প্রতিপক্ষ আল সাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্রাম নেই। এল ক্লাসিকো জিতেই বার্সেলোনা উড়াল দিয়েছে জাপানের উদ্দেশে। এখানেই শুরু হয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপ। মহাদেশীয় ক্লাব টুর্নামেন্টের চ্যাম্পিয়নদের এই টুর্নামেন্টে সরাসরি সেমিফাইনালে খেলবে ইউরোপ চ্যাম্পিয়ন বার্সা। ১৫ ডিসেম্বরের ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ এশিয়ার ক্লাব আল সাদ। এবার এএফপি চ্যাম্পিয়নস লিগ জেতা কাতারের ক্লাবটি কাল কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে হারিয়েছে তিউনিসিয়ার এসপেরান্সেকে।আগামী পরশু অন্য সেমিফাইনালে ব্রাজিলের ক্লাব সান্তোসের মুখোমুখি হবে স্বাগতিক দল কাশিওয়া রেসল। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটিকে হারানোর পর কাল দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে রেসল হারিয়েছে মেক্সিকোর মন্টেরিকে। ১-১ ড্র হওয়ার পর খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ ব্যবধানে জেতে স্বাগতিক হওয়ার বদৌলতে সুযোগ পাওয়া রেসল।ফিফার ছয়টি কনফেডারেশনের ছয় চ্যাম্পিয়ন ক্লাবের পাশাপাশি স্বাগতিক দল—এই সাত ক্লাবকে নিয়ে আয়োজিত হয় এই টুর্নামেন্ট। ওয়েবসাইট।