বার্সার প্রতিপক্ষ এসি মিলান, রিয়ালের ম্যানইউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত হয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় পর্বের ড্র। ইউরোপ-সেরার লড়াইয়ের দ্বিতীয় পর্বে এবার মুখোমুখি হতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ইংল্যান্ডের শীর্ষ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। এ সময়ের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনা খেলবে ইতালির এসি মিলানের বিপক্ষে। আর্সেনালের মুখোমুখি হবে গতবারের ফাইনালিস্ট বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথমবারে মতো গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে গতবারের শিরোপাজয়ী চেলসি।দ্বিতীয় পর্বের প্রথম লেগের খেলা অনুষ্ঠিত হবে আগামী ১২ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় লেগের খেলা হবে ৫ থেকে ১৩ মার্চ পর্যন্ত। রয়টার্স।বিস্তারিত সূচিরিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার ইউনাইটেডবার্সেলোনা বনাম এসি মিলানবায়ার্ন মিউনিখ বনাম আর্সেনালভ্যালেন্সিয়া বনাম প্যারিস সেইন্ট জার্মেইনগ্যালাতেসারে বনাম শালকে ০৪সেল্টিক বনাম জুভেন্টাসপোর্তো বনাম মালাগাবরুসিয়া ডর্টমুন্ড বনাম শাখতার দোনেত্স্ক