বার্সার বর্ষসেরা মেসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশু মাঠে নামতে পারেননি। ইনজুরি তাঁকে পাঠিয়ে দিয়েছে সাময়িক নির্বাসনে। তবে তার পরও লিওনেল মেসি আলো ছড়ালেন ন্যু ক্যাম্পে। ম্যাচের শুরুতেই তাঁর হাতে তুলে দেওয়া হলো আলদো রোভিরা ট্রফি। গত মৌসুমে বার্সেলোনার সেরা খেলোয়াড়ের স্বীকৃতি। ২০০৯ সালে সড়ক দুর্ঘটনায় নিহত সাবেক কোচ জোসেপ লুইস রোভিরার ছেলের নামে এ পুরস্কারটি চালু করেছে বার্সা। প্রতি মৌসুমের সেরা খেলোয়াড়টিকে দেওয়া হবে এই পুরস্কার। কাতালান সংবাদমাধ্যমের ক্রীড়া সাংবাদিকদের ভোটে নির্বাচিত হবেন বর্ষসেরা খেলোয়াড়। ওয়েবসাইট।