বার্সার বাজেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বমন্দার কারণে ক্লাবও লোকসানের ভেতর দিয়ে যাচ্ছে। কিন্তু তাই বলে টানাটানির সংসার নয়। তার পরও এবার দলবদলের বাজারে হাত টিপে খরচ করবে বার্সেলোনা। সাড়ে চার কোটি ইউরোর বেশি খেলোয়াড় কেনার পেছনে ব্যয় করতে রাজি নয় ইউরোপ চ্যাম্পিয়নরা। বার্সার খুব বেশি খেলোয়াড় কেনার দরকারও নেই। অবশ্য দলবদলের বাজারে বার্সা থেকেও তো খেলোয়াড় বিক্রি হবে। ওই টাকাও চাইলে গার্দিওলা খেলোয়াড় কেনার বাজেটে যোগ করতে পারবেন। বার্সার জন্য আরেকটি আর্থিক সুসংবাদ অপেক্ষা করছে। মৌসুম-উদ্বোধক হিসেবে পরিচিত স্প্যানিশ সুপার কাপের দুটি ম্যাচ এবার রিয়াল মাদ্রিদের সঙ্গেই পড়েছে বার্সার। নতুন মৌসুমের উদ্বোধনই হবে দুটি এল ক্লাসিকো দিয়ে। এখান থেকে আসবে ৩০ লাখ ইউরো। লিগ চ্যাম্পিয়ন আর কাপ চ্যাম্পিয়ন—এই দুই দল মুখোমুখি হয় সুপার কাপে। ওয়েবসাইট।