বার্সার বিপক্ষেও অনিশ্চিত আগুয়েরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিকভাবে যা ভাবা গিয়েছিল, তার চেয়েও সার্জিও আগুয়েরোর চোটটা গুরুতর। একটু বেশি সময়ই হয়তো মাঠের বাইরে কাটাতে হবে ম্যানচেস্টার সিটি স্ট্রাইকারকে। কতটা সময়, সেটি এখনো পরিষ্কার নয়। তবে সিটি কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি বলছেন, ‘কমপক্ষে এক মাস অথবা আট সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আসলে (সেরে উঠতে) কত সপ্তাহ লাগতে পারে এই মুহূর্তে বোঝা কঠিন।’ ২৬ ডিসেম্বর লিগে লিভারপুলের সঙ্গে সিটির ম্যাচ, জানুয়ারিতে লিগ কাপের সেমিফাইনালের দুই লেগ। এসব নিশ্চিতভাবেই মিস করতে যাচ্ছেন আগুয়েরো। পুরো ফিট হতে আট সপ্তাহেরও বেশি সময় লাগলে খেলতে পারবেন না চ্যাম্পিয়নস লিগে প্রিয় বন্ধু মেসির বার্সেলোনার বিপক্ষেও। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের এই ম্যাচটি হবে ১৮ ফেব্রুয়ারি। ওয়েবসাইট।