বার্সার বড় জয়, রিয়ালের ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লা লিগায় লিওনেল মেসির জোড়া গোলে গতকাল রোববার রাতে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৪-১-এ উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। বার্সার দুরন্ত জয়ের রাতে ঘরের মাঠে দুর্বল এসপানিওলের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ।গত রাতে জয়ের ফলে লিগে নিজেদের শীর্ষস্থানটা আরও সুসংহত করল বার্সা। ১৬ ম্যাচে স্প্যানিশ জায়ান্টদের অর্জন এখন ৪৬ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সমানসংখ্যক ম্যাচে অর্জন ৩৭ পয়েন্ট। অর্থাত্ অ্যাটলেটিকোর সঙ্গে বার্সার ব্যবধান এখন নয় পয়েন্ট, যা এক ম্যাচ আগে ছিল ছয়।এসপাানিওলের সঙ্গে ড্র করায় রিয়ালের সঙ্গেও ব্যবধান বেড়েছে বার্সার। আগে ব্যবধান ছিল ১১ পয়েন্ট। এখন তা বেড়ে দঁাড়িয়েছে ১৩। এ অবস্থায় বার্সাকে পেছনে ফেলে রিয়ালের শিরোপা জয়ের স্বপ্নটা বলতে গেলে কঠিনই হয়ে গেল। লিগে ১৬ ম্যাচে রিয়ালের অর্জন ৩৩ পয়েন্ট, পয়েন্ট তালিকায় অবস্থান তৃতীয়।এ মেৌসুমে দুর্দান্ত খেলতে থাকা অ্যাটলেটিকোর বিপক্ষে বার্সার ম্যাচে বেশ লড়াই হবে∏এমনটাই ভাবা হচ্ছিল। অ্যাটলেটিকো স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও ম্যাচের প্রথম গোলটি করে সেই ধারণার সত্যতাও প্রমাণ করেন। তবে নু্য ক্যাম্পে স্প্যানিশ জায়ান্টদের কাছে শেষ পর্যন্ত খড়কুটোর মতো উড়ে গেল অ্যাটলেটিকো।৩১ মিনিটে ফ্যালকাওয়ের গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো। তবে তাদের প্রাপ্তি বলতে এটুকুই। ম্যাচের বাকি সময় ছিল শুধুই বার্সার। ৩৬ মিনিটে আদ্রিয়ানো ও ৪৫ মিনিটে বুসকেটসের গোলের সুবাদে ২-১-এ এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বার্সা। ম্যাচের দ্বিতীয়ার্ধে (৫৭ ও ৮৮ মিনিট) জোড়া গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন লিওনেল মেসি।রিয়ালের বিপক্ষে গতকাল মাঠে নামার আগে পয়েন্ট তালিকার তলানিতে ছিল এসপানিওল। সেই দলটির বিপক্ষে ড্র রিয়ালের কাছে দুঃস্বপ্নের মতোই। দুঃস্বপ্নের শুরুটা হয় ম্যাচের ৩১ মিনিটে। রিয়ালের জালে বল জড়িয়ে এসপানিওলকে এগিয়ে দেন সার্জিও গার্সিয়া। তবে প্রথমার্ধে যোগ করা সময়ের এক মিনিটের মাথায় রিয়ালকে সমতায় ফেরান ক্রিস্টিয়ানো রোনালদো। দ্বিতীয়ার্ধের শুরুতে (৪৮ মিনিট) ফ্যাবিও কোয়েনত্রাওয়ের গোলে এগিয়ে যায় রিয়াল। এর পর গোলের আর দেখা মিলছিল না। মনে হচ্ছিল ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে চলেছে রিয়াল। তবে ৮৮ মিনিটে এসপানিওলের মিডফিল্ডার অ্যাঞ্জেল আলবিনের গোলে হতাশায় ডুবে লিগ চ্যাম্পিয়নরা। এই ড্র খুব সম্ভবত শিরোপার লড়াই থেকেই ছিটকে দিল তাদের। সূত্র: রয়টার্স।