বার্সার রঙে মিশলেননেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনুষ্ঠানিকভাবে বার্সার হলেন নেইমার। গতকাল নু্য ক্যাম্পে ষ এএফপি
আনুষ্ঠানিকভাবে বার্সার হলেন নেইমার। গতকাল নু্য ক্যাম্পে ষ এএফপি

পরনে সফেদ টি-শার্ট, কালো প্যান্ট। মাথায় বেসবল ক্যাপ। নেইমারকে দেখে মনে হচ্ছিল কলেজপড়ুয়া কোনো তরুণ। কে বলবে তাঁর জন্য এত কাঠগড় পোড়াতে হয়েছে বার্সাকে! তবে তাঁর প্রাণখোলা হাসিটাই বলে দিচ্ছিল কতটা আনন্দিত তিনি। গতকালই পা রেখেছেন ন্যু ক্যাম্পে। বার্সেলোনার জার্সি গায়ে আনুষ্ঠানিক পরিচয়পর্বটাও হলো কালই।
হাতে অবশ্য সময় একদমই ছিল না। আগের দিন মারাকানায় মাঠে নামতে হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচ খেলেই ব্যক্তিগত বিমানে উড়ে আসেন বার্সেলোনায়। এক ঘণ্টা দেরিতে কাতালান শহরটিতে পৌঁছায় বিমান। শ খানেক সমর্থক সেখানে অপেক্ষা করছিল তাঁর জন্য। ব্রাজিলের পতাকা উঁচিয়ে তারা স্বাগত জানায় বার্সেলোনা এফসির নতুন সদস্যকে।
স্বাস্থ্যপরীক্ষা শেষে গতকালই বার্সার জার্সি পরে ক্যামেরার সামনে দাঁড়ানোর কথা। ন্যু ক্যাম্পে বল নিয়ে কিছু কারিকুরিও দেখানোর কথা। কিন্তু সবকিছুই খুব দ্রুত সারতে হবে। কনফেডারেশনস কাপের জন্য ব্রাজিলের অনুশীলন চলছে। আনুষ্ঠানিকতা সেরে আবার চড়ে বসতে হবে বিমানে। ওয়েবসাইট।