বার্সার রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনার স্বপ্নযাত্রা চলছেই। একের পর এক রেকর্ড লুটিয়ে পড়ছে তাদের পায়ে। এক মৌসুমে সর্বাধিক ছয়টি শিরোপা জেতার রেকর্ডটি তো ছিলই। এর সঙ্গে যোগ হলো আরেকটি রেকর্ড। পরশু পোর্তোকে উয়েফা সুপার কাপে হারিয়ে রেকর্ডটি করেছে কাতালান ক্লাবটি। সবচেয়ে বেশি ইউরোপীয় শিরোপা জেতা ক্লাব এখন বার্সাই। এবারের সুপার কাপটি তাদের ১৫তম ইউরো শিরোপা। এ নিয়ে মোট চারবার সুপার কাপ জিতল মেসির ক্লাব। এর আগে তারা জিতেছিল ১৯৯২, ১৯৯৭ ও ২০০৯ সালে। বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগ জিতেছে ১৯৯২, ২০০৬, ২০০৯ ও ২০১১ সালে। উইনার্স কাপ জিতেছে চারবার (১৯৭৯, ১৯৮২, ১৯৮৯ ও ১৯৯৭)। ইউরোপের আর কোনো ক্লাব এতবার জিততে পারেনি। ইউরোপা লিগও সবচেয়ে বেশি তিনবার জিতেছে তারা—১৯৫৮, ১৯৬০ ও ১৯৬৬ সালে।