বার্সার সঙ্গে রিয়ালের পার্থক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনার মতো খেলার চেষ্টা করছে। সম্প্রতি প্রচারমাধ্যমগুলোতে উঠেছে এই রব। তবে বার্সা মিডফিল্ডার জাভি মোটেই তা মনে করেন না।জাভি মনে করেন, একটি যুথবদ্ধ দল হিসেবে খেলা বার্সার সঙ্গে ব্যক্তিগত নৈপুণ্য-নির্ভর রিয়ালের কিছুতেই তুলনা চলে না। দু-দলের মধ্যে পার্থক্যটা বোঝাতে গিয়ে জার্মানির পত্রিকা ডার তাজেসপিজেলকে স্পেনের বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর বলেছেন, ‘সবচেয়ে বড় পার্থক্যটা হচ্ছে ব্যক্তি পর্যায়ে জোর দেওয়ায়। বার্সেলোনার সঙ্গে তাদের পার্থক্যটাই এখন এখানেই। আমরা যেভাবে খেলি, তারা তার উল্টোটাই করে।’মেসির উদাহরণ টেনে জাভি বলেছেন, ‘আমাদের দলে মেসির মতো দারুণ প্রতিভাবান খেলোয়াড় আছে। সে তো একাই একটা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। কিন্তু তার পরও দলীয় সংহতি ও যুথবদ্ধতাই আমাদের শক্তি। মাদ্রিদ যেখানে ব্যক্তিগত নৈপুণ্যে জেতার চেষ্টা করে। অন্যদিকে, আমাদের কাছে একতাটাই সব।’কেন কথাটা উঠেছে, সেটির ব্যাখ্যাও দিয়েছেন জাভি, ‘মাদ্রিদ শুধু আমাদের অনুকরণ করতে চেয়েছে, ঘটনা তা নয়। আমাদের বিপক্ষে তারা শুরু থেকেই আক্রমণ করেছে, তবে এটি তো চার-পাঁচ বছর ধরেই হয়ে আসছে। সেটি ম্যানুয়েল পেলিগ্রিনিই দায়িত্বে থাকুন বা হোসে মরিনহো। রিয়াল মাদ্রিদের খেলোয়াড়েরা ব্যক্তিগতভাবে অসম্ভব মেধাবী এবং নিজেদের পক্ষে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে।’ ওয়েবসাইট।