বার্সার সাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরেকটি হ্যাটট্রিক, উয়েফা চ্যাম্পিয়নস লিগে লিওনেল মেসি ছাড়িয়ে গেছেন সবাইকে। আর পরশু মেসির হাত ধরেই বার্সেলোনা ছাড়িয়েছে অন্য সব ক্লাবকে। ১৯৯২ সালে চ্যাম্পিয়নস লিগ চালু হওয়ার পর খেলোয়াড় হিসেবে মেসি যেমন সবচেয়ে বেশি হ্যাটট্রিক করেছেন, তেমনি ক্লাব হিসেবেও বার্সার হ্যাটট্রিক এখন সবচেয়ে বেশি। এবারের আগে ছয়টি করে হ্যাটট্রিক নিয়ে যুগ্মভাবে শীর্ষে ছিল বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ। মেসির চতুর্থ হ্যাটট্রিকে বার্সার সংখ্যাটা এখন সাত। বার্সার হয়ে অন্য তিনটি হ্যাটট্রিক করেছেন রিভালদো (২০০০-০১), রোনালদিনহো (২০০৫-০৬) ও স্যামুয়েল ইতো (২০০৫-০৬)।