বার্সার সামনে গার্দিওলার বায়ার্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোক না প্রীতি ম্যাচ, তার পরও বার্সেলোনা-বায়ার্ন মিউনিখ মুখোমুখি বলে কথা! মৌসুমের প্রথম বড় ম্যাচে আজ মাঠে নামছে ক্লাব ফুটবলের দুই পরাশক্তি। তবে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় না হয়ে ম্যাচটা ন্যু ক্যাম্পে হলেই বেশি ভালো হতো। ‘স্মৃতিবিজড়িত ক্লাবে প্রতিপক্ষ হয়ে পেপ গার্দিওলার প্রত্যাবর্তন’—সংবাদমাধ্যমের জন্য এর চেয়ে ভালো শিরোনাম আর কী হতে পারে! তারপর ম্যাচটা যদি জমজমাট হয়, তাহলে তো আরও দারুণ। ওয়েবসাইট।অবশ্য গত কিছুদিনে যা হয়েছে, তাতে অ্যালিয়াঞ্জ অ্যারেনায়ও আকর্ষণীয় একটা লড়াইয়ের সব রসদই মজুত। সাবেক সহকর্মী টিটো ভিলানোভার অসুস্থতা তাঁর বিরুদ্ধে ব্যবহারের অভিযোগ করেছিলেন বায়ার্নের এখনকার কোচ। বার্সার সভাপতি সান্দ্রো রোসেল অবশ্য অভিযোগটা উড়িয়েই দিয়েছেন। বার্সেলোনার সঙ্গে গার্দিওলার উষ্ণ সম্পর্ক তাই এখন যথেষ্টই শীতল। তবে যাঁকে ঘিরে এত কিছু, সেই টিটো ভিলানোভাই আর বার্সায় নেই। ক্যানসারের চিকিৎসার কারণে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কদিন আগে। নতুন কোচ জেরার্ডো মার্টিনো। তবে এই ম্যাচে দলের সঙ্গে আসছেন না আর্জেন্টাইন, আপাতত জর্ডি রৌরাই থাকবেন বার্সার দায়িত্বে।চ্যাম্পিয়নস লিগে দুই দলের সর্বশেষ সাক্ষাতের স্মৃতিটা এখনো দগদগে ক্ষত হয়ে আছে বার্সেলোনার জন্য। বায়ার্নের কাছে দুই লেগ মিলে হজম করতে হয়েছিল সাত গোল। প্রীতি ম্যাচ বলেই হয়তো প্রতিশোধের ভাবনা ওভাবে আসবে না। তবে মৌসুম শুরুর আগে এই ম্যাচে জয় মানসিকভাবে অনেকটাই এগিয়ে দেবে জয়ী দলকে।গার্দিওলা অবশ্য জয়ের আশা করতেই পারেন। হেইঙ্কেস যেখানে দলকে রেখে গিয়েছিলেন, সেখান থেকেই যেন শুরু করেছেন। তাঁর অধীনে প্রথম ছয়টি প্রীতি ম্যাচে ৩৫টি গোল করেছে বায়ার্ন, কদিন আগেই জিতেছে টেলিকম কাপ। বার্সা থেকে নিয়ে এসেছেন পছন্দের খেলোয়াড় থিয়াগো আলকানতারাকে। সঙ্গে মারিও গোটশে আসায় বায়ার্ন কাগজে-কলমে আগের চেয়েও শক্তিশালী। গার্দিওলা অবশ্য আগেকার ৪-২-৩-১ ছক থেকে বেরিয়ে নিজের পছন্দের ৪-১-৪-১ ছকে খেলাবেন দলকে। বদলে যাওয়া বায়ার্নের একটা মহড়াও হয়ে যাবে আজ।তবে মেসি-নেইমার জুটিকে দেখার ইচ্ছা অবশ্য পূরণ হচ্ছে না এই ম্যাচে। বার্সায় নাম লেখালেও এখনো দলের সঙ্গে যোগ দেননি নেইমার। থাকছেন না ইনিয়েস্তা, জাভি, পুয়োলরাও। লিওনেল মেসির অবশ্য মাঠে নামার কথা। এএফপি