বার্সার সামনে পুঁচকে আলাভেস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৭ মে কোপা ডেল রের ফাইনালে আলাভেসকে পেল বার্সেলোনা। পরশু আলাভেস নিজেদের মাঠে সেমিফাইনালের দ্বিতীয় লিগে সেল্টা ভিগোকে হারিয়েছে ১-০ গোলে, সেল্টার মাঠে গোলশূন্য ড্র করেছিল প্রথম লেগে।
এটি বার্সার ৪০তম ফাইনাল। আর এই প্রথম ফাইনালে উঠল আলাভেস। বার্সার সঙ্গে আলাভেসের কোনো তুলনাই চলে না। আর্থিক দিক দিয়ে বার্সার সঙ্গে তুলনা করলে দেখা যাবে ক্লাবটি খুবই গরিব। গত বছর দ্বিতীয় বিভাগ থেকে স্প্যানিশ প্রথম বিভাগ লিগে উঠে আসা আলাভেসের চলতি মৌসুমের মোট বাজেট ৪ কোটি ৯৩ লাখ ইউরো। বার্সেলোনা আন্দ্রে গোমেজ ও পাকো আলকাসারকে কিনতেই এবার খরচ করেছে ৬ কোটি ৫০ লাখ ইউরো। আর কাতালান দলটির মৌসুমি বাজেট ৬৯ কোটি ৫০ লাখ ইউরো! মার্কা।