বার্সার ৭ গোল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলবন্যা বইয়ে দিয়েই নতুন মৌসুম শুরু হলো বার্সেলোনার। লা লিগা চ্যাম্পিয়নরা লিগের প্রথম ম্যাচে লেভান্তেকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েই স্বাগত জানাল নতুন কোচ জেরার্দো মার্টিনোকে। ন্যু ক্যাম্পে প্রতিপক্ষকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করা বার্সা প্রথমার্ধেই এগিয়ে যায় ৬-০ গোলে। অতিথিদের ছিন্নভিন্ন করে পাওয়া জয়ে বার্সেলোনার হয়ে গোল করেছেন আলেক্সিস সানচেজ, লিওনেল মেসি, দানি আলভেজ, পেদ্রো ও জাভি। এঁদের মধ্যে মেসি ও পেদ্রো করেছেন দুটি করে গোল।
এই ম্যাচ দিয়েই লা লিগায় অভিষেক হয়েছে নেইমারের। ৬২ মিনিটে সানচেজের বদলি হিসেবে নেমেছেন ব্রাজিলিয়ান তারকা। নেমে একটি হলুদ কার্ডও খেয়েছেন নেইমার। পরে মেসির বদলি হিসেবে নেমেছেন আন্দ্রেস ইনিয়েস্তা। এএফপি।