বার্সায় ঈর্ষান্বিত রিয়াল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ বছর হয়ে গেল, চ্যাম্পিয়নস লিগটা জেতা হয়নি। সর্বশেষ পাঁচ মৌসুমে লা লিগা জয়ও মাত্র একবার। সাফল্যখরা ঘোচাতে রিয়াল মাদ্রিদ সব রকম চেষ্টাই করছে, এই মৌসুমে রেকর্ড ট্রান্সফার ফিতে আনা হয়েছে গ্যারেথ বেলকে। লা দেসিমা বা লা লিগা পাবে কি না, সেটা এখনই বলে যাচ্ছে না, তবে তার আগেই রিয়ালকে ভীষণ একটা খোঁচা খেতে হলো। চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের একজনের কাছ থেকেই!
রিয়ালকে খোঁচাটা মেরেছেন জেরার্ড পিকে। যথারীতি বার্সার সঙ্গে তুলনা করে। স্প্যানিশ পত্রিকা স্পোর্ত-এর কাছে পিকে বলেছেন, ‘রিয়াল মাদ্রিদের জন্য ব্যাপারটা মেনে নেওয়া খুব কঠিন যে বার্সেলোনা এত শিরোপা জিতছে। তাদের এটাই মেনে নিতে হবে, কখনো আপনি জিতবেন, আবার কখনো জিতবে অন্য কেউ।’ তাঁর দাবি, ‘ফুটবলে এখন একটা চক্র চলছে, আর সেটা বার্সেলোনার।’
সাম্প্রতিক বছরগুলোয় রিয়ালের তুলনায় বার্সা অবশ্য অনেক সফল। পিকের দাবি উড়িয়ে দেওয়ার জো নেই। মৌসুমের শেষে কথাটা বড় মুখ করে বলতে পারেন কি না, সেটাই এখন অপেক্ষা!
কিন্তু পিকে হঠাৎ রিয়ালকে খোঁচা দিলেন কেন? ইদানীং অবৈধ মুদ্রাপাচার নিয়ে মাদ্রিদভিত্তিক মিডিয়া অনেক লেখালেখি করেছিল মেসি ও তাঁর বাবা হোর্হের বিরুদ্ধে। উচ্চকণ্ঠ পিকে তো বিষয়টি নিয়ে চুপ থাকতে পারেন না! ওয়েবসাইট।