বার্সায় নেইমার!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সেলোনার সঙ্গে চুক্তি হয়ে গেছে নেইমারের। ২০১৪ সালে স্প্যানিশ ক্লাবটিতে যোগ দিচ্ছেন এই ব্রাজিলিয়ান। এমনই খবর দিয়েছে মাদ্রিদভিত্তিক রেডিও স্টেশন কাদেনা সার। কাদেনা দাবি করেছে, ৫৮ মিলিয়ন ইউরোতেই সান্তোসের সঙ্গে দফা করেছে বার্সা। আর ইতিমধ্যেই নাকি সাড়ে ১৪ মিলিয়ন ইউরো পরিশোধও হয়ে গেছে। কাদেনার খবর বিশ্বাস করবেন কি না, সেটা আপনার ব্যাপার। কারণ, বার্সার খেলোয়াড়েরা ডোপ নিয়েছিলেন—এমন খবর দিয়ে কয়েক লাখ ইউরো জরিমানা গুনেছে রেডিওটি। এএফপি।