বার্সায় যাচ্ছেন না, দাবি নেইমারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলের তরুণ তারকা নেইমারের স্বত্বাধিকারী ডিআইএস ইনভেস্টমেন্ট গ্রুপ। প্রতিষ্ঠানটির বরাত দিয়ে গণমাধ্যমে বলা হচ্ছে, বার্সেলোনার সঙ্গে চুক্তিতে উপনীত হয়েছেন নেইমার। আগামী বছরই স্প্যানিশ জায়ান্টদের হয়ে দেখা যাবে সান্তোস তারকাকে।নেইমার অবশ্য গণমাধ্যমের এই খবর অস্বীকার করেছেন। জানিয়েছেন, বার্সেলোনা বা কোনো ক্লাবের সঙ্গেই তিনি চুক্তিবদ্ধ হননি। তা ছাড়া তিনি কোথায় যাবেন, না-যাবেন সিদ্ধান্তটা নেওয়ার অধিকার ডিআইএসের নেই।‘আমার স্বত্বে ডিআইএসের অধিকার থাকতে পারে। তবে আমার জীবনের ওপর ওদের কোনো দায়িত্ব নেই। আমার সিদ্ধান্ত দিতে পারেন আমার বাবা। সান্তোস ছাড়ার ব্যাপারে আমার বা তাঁর মুখ থেকে কিছু শুনলে কেবল সেটাই বিশ্বাস করবেন।’ বলেছেন নেইমার।গত বছর থেকে দলবদলের মৌসুম এলেই নেইমারের সান্তোস ছাড়া নিয়ে গুঞ্জন ওঠে। ব্রাজিলের ২০ বছর বয়সী এই স্ট্রাইকার অবশ্য কোথাও যাননি। তাই বলে গুঞ্জন থেমে নেই। এ নিয়ে কিছুটা বিরক্ত নেইমার, ‘সব সময় একটা গুঞ্জন চলে। সব সময় বলেছি, আমি সান্তোসেই থাকব। অথচ আপনারা (সাংবাদিকেরা) বারবার বলছেন, আমি ক্লাব ছেড়ে যাচ্ছি। দয়া করে অন্তত একবার আমার কথাটা বিশ্বাস করুন।’ সূত্র গোল ডটকম।