বার্সায় সুখে আছেন, দাবি ফ্যাব্রিগাসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনায় টিটো ভিলানোভা-যুগে মূল একাদশে জায়গা পাচ্ছেন না। খেলছেন মূলত বদলি খেলোয়াড় হিসেবে। গণমাধ্যমে গুঞ্জন, এ কারণে ভালো নেই সেস ফ্যাব্রিগাস। তবে গুঞ্জন উড়িয়ে দিয়ে স্প্যানিশ তারকা এই ফিডফিল্ডার জানিয়েছেন, বার্সায় সুখে আছেন তিনি।‘শুভ সকাল। সব ধরনের ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে চাই আমি। বার্সায় আমি ভালো বোধ করছি। এখানে বেশ সুখে আছি। সমর্থক, ক্লাব সবার সমর্থন পাচ্ছি। আমার একটাই ভাবনা, ক্লাব ও নিজের জন্য নিজের সেরাটা বিলিয়ে দেওয়া। শুভ শনিবার।’ গতকাল সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক টুইটারে দেওয়া এক বার্তায় বলেন ফ্যাব্রিগাস।ফ্যাব্রিগাস জানান, বার্সেলোনায় আরও বেশি সময় ধরে খেলার আশা তিনি করতেই পারেন। তবে এর অর্থ এই যে তিনি ভালো নেই। বার্সায় সময়টা উপভোগ করছেন তিনি।ফ্যাব্রিগাস এখন জাতীয় দলে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সম্প্রতি সৌদি আরবের বিপক্ষে স্পেনের ৫-০ গোলে দুর্দান্ত জয়ের ম্যাচেও ছিলেন তিনি। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের বাছাইপর্বের খেলায় আগামী মঙ্গলবার খেলবে বর্তমান বিশ্ব ও ইউরো চ্যাম্পিয়ন স্পেন। সূত্র: ইয়াহু স্পোর্টস।