বার্সেলোনা কখনো আত্মসমর্পণ করে না: মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লা লিগায় এগিয়ে রিয়াল মাদ্রিদ। রিয়ালের চেয়ে এখন পর্যন্ত ৭ পয়েন্ট পিছিয়ে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এ অবস্থায় রিয়ালকে যেন সতর্কবার্তাই পাঠালেন বার্সার প্রাণ-ভোমরা লিওনেল মেসি। আর্জেন্টাইন এই ফুটবল জাদুকর জানিয়ে দিয়েছেন, আত্মসমর্পণ করার মতো দল কখনোই বার্সেলোনা নয়।সর্বশেষ গতকাল শনিবার রিয়াল জারাগোজাকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ভিলারিয়ালের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বার্সেলোনা। ম্যাচ শেষে মেসির প্রতিক্রিয়া, ‘বার্সেলোনা কখনোই আত্মসমর্পণ করে না। দ্বিতীয় রাউন্ডের খেলা কেবল শুরু। এখনো অনেক সময় বাকি।’ভিলারিয়ালের জালে বল জড়াতে ব্যর্থ হওয়া প্রসঙ্গে মেসি বলেন, ‘এ ম্যাচে আমাদের গোল করার ভালো সুযোগ ছিল। কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে পারিনি আমরা।’লা লিগায় রেফারিদের নিয়ে নানা সমালোচনা হচ্ছে। বার্সার বেশ কয়েকজন খেলোয়াড় এরই মধ্যে রেফারিদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এখনো সরাসরি অভিযোগ না করলেও মেসির প্রতিক্রিয়া, ‘ রেফারিদের নিয়ে কথা বলা পছন্দ করি না আমি। কিন্তু মাঝেমধ্যে অনেকে খুব আক্রমণাত্মক আচরণ করেন। সামান্য ভুলের জন্য কার্ড দেখানোর হুমকি দেন।’ ওয়েবসাইট।