বার্সেলোনা ছাড়ছেন অঁরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরাসি ফুটবল তারকা থিয়েরি অঁরি বার্সেলোনা ছাড়তে চান। সদ্য সমাপ্ত মৌসুমে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনার হয়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি অঁরি। সব মিলিয়ে বিরক্ত অঁরি খুব তাড়াতাড়িই বার্সেলোনা ত্যাগ করে নিজের ক্যারিয়ারের অন্য কোনো গন্তব্য নির্ধারণ করতে চান। শুক্রবার বার্সেলোনার একজন কর্মকর্তা এ কথা জানান। গতকাল শুক্রবার বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে টাইম অব ইন্ডিয়ায় এ খবর প্রকাশিত হয়। বার্সেলোনার টেকনিক্যাল ডাইরেক্টর টিজিকি বেগিরিস্টাইন বলেন, ‘অঁরির বার্সেলোনা ছাড়ার এই চিন্তার পেছনে যথেষ্ট কারণ আছে। সদ্য সমাপ্ত মৌসুমে অঁরিকে বেশির ভাগ সময়ই বাইরে বসে কাটাতে হয়েছে। তার মতো একজন খেলোয়াড়ের জন্য এটা খুব একটা সুখকর অভিজ্ঞতা নয়। সে এর একটি সমাধান চাচ্ছে।’এদিকে ভ্যালেন্সিয়ার ডেভিড ভিলাকে বার্সেলোনা চার কোটি ইউরোর বিনিময়ে গতকাল শুক্রবার দলে ভিড়িয়েছে। এর পাশাপাশি বার্সেলোনার ক্লাব প্রেসিডেন্ট হুয়ান ল্যাপোর্তা ইঙ্গিত দিয়েছেন ফ্রান্সে জাতীয় দলের তারকা থিয়েরি অঁরিকে খুব তাড়াতাড়িই ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। থিয়েরি অঁরি যুক্তরাষ্ট্রের লিগে খেলার জন্য চুক্তিবদ্ধ হতে পারেন। সদ্য সমাপ্ত মৌসুমে কোচ গার্দিওলা এই ফরাসি তারকাকে খুব কম সময়ের জন্যই প্রথম একাদশে সুযোগ দিয়েছেন। কোচের প্রথম পছন্দের তালিকায় ছিলেন এ প্রজন্মের তারকা পেদ্রো রদ্রিগুয়েজ।