বার্সেলোনা বায়ার্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা-বায়ার্নের এটা পঞ্চম লড়াই। আগের চার ম্যাচের দুটিতে জিতেছে বায়ার্ন, একটিতে বার্সেলোনা। জয় ৬ হার ৭ সেমিফাইনাল রেকর্ড জয় ৯ হার ৫জয় ৫ ড্র ৩ হার ২ এই মৌসুমে জয় ৭ ড্র ১ হার ২ লিওনেল মেসি ৮ সর্বোচ্চ গোলদাতা টমাস মুলার ৫জয় ১ ড্র ২ হার ৩ মুখোমুখি জয় ৩ ড্র ২ হার ১স্প্যানিশ দলগুলোর বিপক্ষে পাঁচবার সেমিফাইনাল খেলে চারবারই ফাইনালে উঠেছে বায়ার্ন। ওই পাঁচবারই প্রতিপক্ষ ছিল রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগে নিজেদের মাঠে সর্বশেষ ১৩ ম্যাচের ১১টিতেই জিতেছে বায়ার্ন। আলিয়াঞ্জ অ্যারেনায় স্প্যানিশ দলগুলোর বিপক্ষেও ঈর্ষণীয় রেকর্ড বায়ার্নের। ২০ ম্যাচের ১৪টিতেই জেতা দলটি হেরেছে মাত্র একটি ম্যাচ (২-৩, দেপোর্তিভো, ২০০২-৩)।জার্মানির মাটি, বার্সেলোনার ঘাঁটি। স্পেনের ক্লাবটি ইচ্ছে করলেই এই স্লোগান তুলতে পারে। জার্মানিতে খেলা সর্বশেষ আট ম্যাচেই অপরাজিত বার্সা। জার্মানিতে কিংবা জার্মান দলের কাছে বার্সেলোনা সর্বশেষ হেরেছে সেই ২০০১-০২ মৌসুমের গ্রুপ পর্বে (১-২, লেভারকুসেন)। এরপর জার্মান ক্লাবগুলোর বিপক্ষে ১৭ ম্যাচ খেলে ১৪টিতেই জয়।চ্যাম্পিয়নস লিগ বা ইউরোপিয়ান কাপের সেমিফাইনালে এর আগে মাত্র একবারই কোনো জার্মান ক্লাবের বিপক্ষে খেলেছে বার্সেলোনা। ১৯৬০-৬১ মৌসুমে হামবুর্গকে তিন ম্যাচের (রিপ্লেসহ) সেমিফাইনালে হারানো বার্সা পরে প্রথমবারে জেতে ইউরোপিয়ান কাপ।