বার্সেলোনা বিরক্তিকর দল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা দল বার্সেলোনা। এটি মেনে নিতে আপত্তি থাকার কথা নয় কারোরই। তবে স্প্যানিশ জায়ান্টদের খেলার ধরনে মোটেও সন্তুষ্ট নন ইন্টার মিলানের প্রেসিডেন্ট মাসিমো মোরাত্তি। তাঁর দৃষ্টিতে, বার্সেলোনা ‘বিরক্তিকর’ দল।গোল ডটকমের খবরে বলা হয়েছে, বার্সাকে শুধু বিরক্তিকর দল আখ্যায়িত করেই থামেননি মোরাত্তি। সঙ্গে সঙ্গে এ-ও জানিয়েছেন, লিওনেল মেসি না থাকলে নাকি দলটিকে আরও বেশি বিরক্তিকর মনে হয়। ‘ফুটবল রহস্যময় খেলা। এর শেষটা কীভাবে হবে, এটা কখনোই বোঝার সুযোগ নেই। এ কারণেই বার্সেলোনার খেলা আমার কাছে বিরক্তিকর মনে হয়। মেসি না থাকলে বার্সাকে আরও বিরক্তিকর লাগে।’ এক সাক্ষাত্কারে বলেছেন মাসিমো মোরাত্তি।বার্সেলোনার ‘পাসিং ফুটবল’ পছন্দ নয় জানিয়ে ইন্টার প্রেসিডেন্ট বলেন, ‘আমি দ্রুতগতির ও সরাসরি ফুটবল পছন্দ করি। এখানে পাল্টা আক্রমণ থাকবে বলে কয়েকটা ছোঁয়া দিয়ে এক শটে গোল হবে।’