বার্সেলোনা বিশ্বের সেরা ক্লাব: নেইমার
নেইমারকে দলে আনার চেষ্টার কমতি রাখছে না রিয়াল মাদ্রিদ। গুঞ্জন চলছে, অনেক চেষ্টার পর অবশেষে সফল হতে চলেছে ক্লাবটি। ব্রাজিলীয় ক্লাব সান্তোস ছেড়ে নাকি রিয়ালে নাম লেখাতে চলেছেন নেইমার। কিন্তু জোর গুঞ্জনের মধ্যেও ব্রাজিলিয়ান এই স্ট্রাইকারের কণ্ঠে যে অন্য সুর!ক্লাব বিশ্বকাপে খেলতে জাপানে আছেন নেইমার। সেখানে গিয়ে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার জয়গান গেয়েছেন ১৯ বছর বয়সী এই তরুণ স্ট্রাইকার। নেইমারের রায়, ‘বার্সেলোনা বিশ্বের সেরা ক্লাব।’ বার্সেলোনার হয়ে খেলার আগ্রহও প্রকাশ করেছেন নেইমার, ‘এখানে খেলার সুযোগ পেলে আমি খুব খুশি হব এবং ম্যাচ জেতানোর চেষ্টা করব।’নেইমারকে নিয়ে মাঝেমধ্যেই তপ্ত বিতর্কে জড়িয়ে পড়েন ফুটবলের দুই কিংবদন্তি পেলে ও ডিয়োগো ম্যারাডোনা। পেলের দাবি, বার্সেলোনা ও লিওনেল মেসির চেয়ে অনেক বড় নেইমার। অন্যদিকে নেইমারকে বড় মাপের কোনো ফুটবলার মানতে রাজি নন ম্যারাডোনা।মেসির সঙ্গে তুলনা প্রশ্নে নেইমারের প্রতিক্রিয়া, ‘মেসির সঙ্গে তুলনায় আমি গর্বিত। এই তুলনায় আমি খুব খুশি।’ ওয়েবসাইট।