বার্সেলোনা-মিলান
বায়ার্ন-মার্শেই কোয়ার্টার ফাইনালের মীমাংসা একরকম হয়েই গেছে। আজ সবার চোখ থাকবে বার্সেলোনা-মিলান ম্যাচটির দিকেই। সেই ম্যাচের আগে চ্যাম্পিয়নস লিগে এই দুই দলের কিছু তথ্যকণিকাগত ১৫ ম্যাচে অপরাজিত বার্সা, যেটি তাদের ক্লাব রেকর্ড। এর মধ্যে জয় ১২টি ম্যাচে। সর্বশেষ পরাজয় গত আসরের নকআউট পর্বে আর্সেনালের কাছে (২-১)। সর্বশেষ ৪১ ম্যাচের মাত্র তিনটিতে হেরেছে বার্সা।এসি মিলানের বিপক্ষে সর্বশেষ ছয় ম্যাচে অপরাজিত বার্সা। অবশ্য এর মধ্যে আছে নিজেদের মাঠে গ্রুপ পর্বে সেই ২-২ ড্র। ইতালিয়ান প্রতিপক্ষের সঙ্গে গত ১২ ম্যাচের মাত্র একটি হেরেছে তারা। আজ জিতলে রেকর্ড টানা পঞ্চমবারের মতো সেমিফাইনালে খেলবে বার্সা। পঞ্চাশ-ষাটের দশকের সেই অদম্য রিয়াল মাদ্রিদ ১৯৫৬-১৯৬০ পর্যন্ত টানা পাঁচবার শেষ চারে উঠেছিল।একটি গোল করতে পারলেই চ্যাম্পিয়নস লিগে গোলের ফিফটি করবেন মেসি। যে কীর্তি আছে শুধু রাউল, রুড ফন নিস্টলরয় ও থিয়েরি অঁরির। এই গোলটি আরেকটি গৌরবও এনে দেবে মেসিকে, এক মৌসুমে ১৩ গোল করার নতুন রেকর্ড।স্পেনের মাটিতে মিলানের রেকর্ডে ভারসাম্য আছে। ১১ ম্যাচের চারটিতে জয়, পরাজয়ও চারটিতে।সর্বশেষ ১০ অ্যাওয়ে ম্যাচের মাত্র একটি জিতেছে মিলান। অবশ্য বার্সেলোনায় তাদের সর্বশেষ দুটি সফরেই করেছে ড্র।২০০৩-২০০৭ এই পাঁচ মৌসুমের চারটিরই সেমিফাইনালে উঠেছিল মিলান। কিন্তু ২০০৭-এর পর আর একবারও পারেনি।এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগের যে সাতটি ম্যাচে খেলেছেন, পাঁচটিতেই গোল করেছেন ইব্রাহিমোভিচ। এর একটি সাবেক ক্লাব বার্সার বিপক্ষে।