বার্সেলোনাকে উড়িয়ে দিল হারকিউলিস
স্প্যানিশ লীগের দ্বিতীয় ম্যাচেই বড় ধরণের হোঁচট খেল বার্সেলোনা। নিজেদের মাঠে হারকিউলিসের কাছে ২-০ গোলে হেরে গেছে গতবারের স্প্যানিশ লীগ শিরোপাজয়ীরা।প্রায় পুরো সময়ই মাঠে আধিপত্য বিস্তার করে খেললেও গোলের দেখা পাননি মেসি-ভিয়া-ইনিয়েস্তারা। উল্টো খেলার ২৭ মিনিটের মাথায় হারকিউলিসকে এগিয়ে দেন প্যারাগুয়ের স্ট্রাইকার নেলসন ভালদেজ। দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ঐ ভালদেজই। থিয়াগো গোমেজের পাস থেকে বল জড়িয়ে দেন বার্সেলোনার জালে। শেষ ৩০ মিনিটে মেসি-পেদ্রো-ভিয়ার বেশ কিছু গোল প্রচেষ্টা রুখে দেন হারকিউলিস গোলরক্ষক।ওসুনিয়ার বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ৪৮ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেছেন পর্তুগিজ স্ট্রাইকার রিকার্ডো কারভালহো। স্প্যানিশ লীগের অন্যান্য খেলায় রেসিং স্যান্টানডারকে ১-০ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়া। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।দুই ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ ও ভ্যালেন্সিয়া। তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। ৪ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে ষষ্ঠ স্থানে। সকারনেট