বার্সেলোনার অস্বস্তি বাড়ালেন ভালদেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়ছেন ভালদেস। পরশু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে। ছবি: রয়টার্স।
খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়ছেন ভালদেস। পরশু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে। ছবি: রয়টার্স।

লিওনেল মেসি চোট পেয়েছেন বাঁ বায়ের হ্যামস্ট্রিংয়ে। প্রায় দুই মাস মাঠের বাইরে কাটাতে হবে আর্জেন্টাইন মহাতারকাকে। দলের প্রাণভোমরাকে হারিয়ে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে বার্সেলোনা। সেই অস্বস্তিটা বাড়ল আরও। এবার কাফ মাসলে চোট পেয়েছেন ভিক্টর ভালদেস। বার্সেলোনা এক বিবৃতিতে জানিয়েছে, প্রায় ছয় সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হবে এই গোলরক্ষককে।
ভালদেস চোট পেয়েছেন স্পেনের হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে। ওই ম্যাচে ১-০ গোলে হেরে যায় স্পেন। বার্সার চিকিত্সকেরা গতকাল জানিয়েছেন, ভালদেসের ডান পায়ের কাফ মাসল ছিঁড়ে গেছে। তাঁর সেরে উঠতে প্রায় ছয় সপ্তাহ সময় লাগবে।
বার্সায় অবশ্য আর খুব বেশি সময় থাকছেন না ভালদেস। এরই মধ্যে তিনি জানিয়ে রেখেছেন, ২০১৪ সালের গ্রীষ্মে চুক্তির মেয়াদ শেষ হলেই স্প্যানিশ চ্যাম্পিয়নদের কাছ থেকে বিদায় নেবেন। ক্যারিয়ারের পুরোটা সময় বার্সাতেই কাটিয়েছেন ৩১ বছর বয়সী ভালদেস।
ইউরোপের ক্লাবগুলোর মধ্যে গত মৌসুমে সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি হিসেবে গতকাল ‘গোল্ডেন বুট’ পুরস্কার পান মেসি। পুরস্কার নেওয়ার পর নিজের চোট নিয়ে কথা বলেন চারবারের বর্ষসেরা ফুটবলার। ধীরে ধীরে সেরে উঠছেন বলে সাংবাদিকদের জানান মেসি, ‘একটু একটু করে সেরে উঠছি আমি। সৌভাগ্যবশত পায়ে কোনো ব্যথা নেই। কবে ফিরতে পারব, বলা কঠিন। এটা নির্ভর করছে, কত দ্রুত সেরে উঠতে পারব, এর ওপর। এ নিয়ে কোনো তাড়া নেই। আমার লক্ষ্য চোট কাটিয়ে ফিরে আসা, গোটা শরীরকে আরও শক্তিশালী করা, যেন দুশ্চিন্তা ছাড়াই খেলে যেতে পারি।’ সূত্র: বিবিসি।
ক্রিকেট, ফুটবল, টেনিস, গলফসহ যেকোনো খেলার আপডেট ও খবর পেতে আপনার মোবাইল থেকে S লিখে এসএমএস করুন ২২২১ নম্বরে।