বার্সেলোনার কাছাকাছি মিলান!
অন্য গ্রহের ফুটবল খেলছে বার্সেলোনা। আদ্রিয়ানো গ্যালিয়ানিও মনে করেন না এই মুহূর্তে তাঁর দল মানের দিক দিয়ে ঠিক বার্সেলোনার সমপর্যায়ের। তবে এসি মিলানের সহসভাপতির বিশ্বাস, বার্সেলোনার সঙ্গে মিলানের খুব বেশি পার্থক্য নেই। ব্যবধান কমিয়ে কাছাকাছি চলে এসেছে।এবার চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বেই মুখোমুখি হয়েছিল বার্সেলোনা-মিলান। ৬৭ বছর বয়সী গ্যালিয়ানি বলছেন, ডিসেম্বরে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ‘এল ক্লাসিকো’র চেয়েও বার্সেলোনার জন্য বড় পরীক্ষার নাম ছিল মিলান। ‘আমরা বার্সা থেকে খুব পিছিয়ে নেই। রিয়াল মাদ্রিদ নয়, মৌসুমের প্রথমার্ধে (পেপ) গার্দিওলার দল সবচেয়ে কঠিন লড়াইয়ের মুখোমুখি হয়েছিল মিলানের বিপক্ষে’—গাজেত্তা দেল্লো স্পোর্তকে বলেছেন গ্যালিয়ানি।মিলান-বার্সার তুলনা করতে গিয়ে মিলানের সহসভাপতি টেনে এনেছেন কার্লোস তেভেজের প্রসঙ্গটাও। ম্যানচেস্টার সিটি ফিরিয়ে দিলেও প্রস্তাবে কোনো পরিবর্তন আনা হবে না বলেই জানালেন গ্যালিয়ানি। ওয়েবসাইট।