বার্সেলোনার চেয়ে ম্যানইউ ভালো!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সেলোনাকে নিয়ে চারদিকে যখন ধন্য ধন্য রব, তখন উইগানের কোচ রবার্তো মার্টিনেজ বলছেন, বার্সেলোনার চেয়ে ম্যানইউ অনেক ভালো!দাবির পক্ষে ব্যাখ্যাও দিয়েছেন মার্টিনেজ, ‘অনেক দিক থেকেই তারা (ম্যানইউ) বার্সেলোনার চেয়ে ভালো—মানসিকতা, বিশ্বাস, খেলার প্রতি মনোভাব। বার্সার খেলার ধরনটা অনন্য। বিশ্বের আর কোনো দলকে আপনি ৯০০ পাসের ওপর নির্ভর করে ম্যাচ জিততে দেখবেন না। এর সঙ্গে তুলনা করা কঠিন। তবে ইউনাইটেড স্কোয়াডের মধ্যে যে বন্ধন ও মানসিকতা, সেটি বিশ্ব ফুটবলেই সেরা।’ কিন্তু গত মে মাসেই তো ম্যানইউকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সা! মার্টিনেজ মনে করেন, ম্যানইউ একবার বার্সাকে হারাতে পারলেই সব বদলে যাবে। ওয়েবসাইট।