বার্সেলোনার প্রতিশোধের ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 দেখুন না, এবার আমরা কী করি!বক্তার নাম পেপ গার্দিওলা, বার্সেলোনা কোচ। কথাটা তিনি বলেছেন আজ স্প্যানিশ লিগে সেভিয়ার সঙ্গে তাঁর দলের ম্যাচ প্রসঙ্গে। গার্দিওলার কথাটিতে কেমন একটা ‘প্রতিশোধ’ বা ‘দেখিয়ে দেওয়ার’ গন্ধ পাওয়া যাচ্ছে না! সেটাই পাওয়ার কথা। আজকের এ ম্যাচটি নিয়ে পুরো ন্যু ক্যাম্পই ফুঁসছে। আকাশে যেন অনুচ্চার স্লোগান—সেভিয়াকে উড়িয়ে দাও! গত বুধবার সেভিয়াকে ১-০ গোলে হারিয়েও কিংস কাপের শেষ ষোলোতেই বাদ পড়েছে বার্সা। প্রথম লেগে ১-২ গোলে হেরেছিল তারা।গত মৌসুমে ছয়টি শিরোপার সবগুলোই জেতা বার্সেলোনা এবারও চোখ রেখেছিল ছয়টি শিরোপায়। কিন্তু এর মধ্যে একটা হারিয়ে ফেলল গত বুধবার। এর মানে ২০০৮ সালের এপ্রিলে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ার পর এই প্রথম আবার কোনো কাপ টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ল কাতালানরা।এই ব্যর্থতাকে প্রেরণা হিসেবেও নিচ্ছেন বার্সেলোনা কোচ, ‘আমরা অবধ্য নই। কখনো কখনো আমাদের হারতেও হয়। তবে এটা ভালো যে, দল হারতে পছন্দ করে না।’গার্দিওলার মতো পরাজয়ে প্রেরণা খুঁজছেন ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার ড্যারেন ফ্লেচারও। ওল্ড ট্রাফোর্ডে আজ ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলির বিপক্ষে খেলবে ম্যানইউ। ফ্লেচার দলকে উদ্বুদ্ধ করতে সতীর্থদের বারবার মনে করিয়ে দিচ্ছেন এ মৌসুমের বাজে পারফরম্যান্স এবং সমালোচনার তীরকে। বার্নলির বিপক্ষে জিতে সমালোচকদের উচিত জবাব দিতে হবে—ফ্লেচারের সুর এটাই। ম্যানইউ মাঠে নামার আগেই খেলতে নামবে পয়েন্ট তালিকার শীর্ষ দল চেলসি। নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে ‘ব্লু’দের প্রতিপক্ষ আজ সান্ডারল্যান্ড। এএফপি।