বার্সেলোনার সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাবের চেয়েও বেশি কিছু—এই দর্শন নিয়েই চলে বার্সেলোনা ফুটবল ক্লাব। আগামী ৯ নভেম্বর কাতালানদের স্বাধীনতার প্রশ্নে গণভোটের পক্ষে সমর্থন জানিয়েছে জগদ্বিখ্যাত স্প্যানিশ ক্লাবটি। গণভোটে স্বাধীনতার পক্ষে রায় এলে শুধু কাতালুনিয়া অঞ্চলটাই স্বাধীন হবে না, বার্সেলোনার হয়তো খেলা হবে না স্প্যানিশ লিগেও। এসব জেনেও ক্লাবটি তাঁদের সমর্থন জানাল কাতালুনিয়ার গণমানুষের দাবির প্রতি। কাতালানদের স্বাধীন আবাসভূমি প্রতিষ্ঠার আন্দোলন ‘প্যাক্ট মুভমেন্ট’-এর নেতা হোয়ান রিগলকে পাঠানো এক চিঠিতে বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ ক্লাবের সমর্থন ব্যক্ত করেছেন। জবাবে রিগল কাতালানদের স্বাধীনতার পক্ষে সমর্থনের জন্য বার্সেলোনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মার্কা।