বার্সেলোনায় অ্যাফিলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসি, জাভি, ইনিয়েস্তা, ভিয়া, দানি আলভেজ, পেদ্রো—বার্সেলোনার ঘরে তারকা খেলোয়াড়ের গিজগিজে ভিড়। আর কত খেলোয়াড় লাগবে বার্সেলোনার? লাগবে মানে, গতকালই বার্সেলোনার সুখের ঘরে নতুন সদস্য হয়ে গেছেন ইব্রাহিম অ্যাফিলে। হল্যান্ড জাতীয় দল এবং ডাচ ক্লাব পিএসভি আইন্দহোফেনের এই মিডফিল্ডারের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছিল আগেই। কাল চুক্তিপত্রে সই করে আগামী সাড়ে ৪ বছরের জন্য বার্সেলোনার হয়ে গেলেন এই ২৪ বছর বয়সী এই মিডফিল্ডার। হল্যান্ডের পক্ষে ২৯ ম্যাচ খেলা অ্যাফিলের ডাক্তারি পরীক্ষা হবে আগামী মঙ্গলবার। চুক্তিটি ৩০ লাখ ইউরোর (৩৯ লাখ ডলার)। এএফপি।