বার্সেলোনায় আইরিশ মেসি!
নতুন মেসির দেখা তবে কি পেয়েই গেল বার্সা? আয়ারল্যান্ডের নয় বছর বয়সী বিস্ময়বালক জাক জাইলসনান এক অনুশীলন ম্যাচে সাত গোল করে রীতিমত সাড়া ফেলে দিয়েছে। তাকে নাকি নিজেদের একাডেমিতে আসার প্রস্তাব দিয়েছে বার্সা। এই ক্ষুদে প্রতিভার গর্বিত বাবা স্টেফান জাইলসনান বলছেন তাদের পুরো পরিবার এখন পাকাপাকিভাবে বার্সেলোনাকেই ঠিকানা বানানোর পরিকল্পনা করছেন। ‘আমরা যখন অস্ট্রেলিয়াতে ছিলাম তখনই জাককে একটা ক্যামপ থেকে সপাররা (টটেনহাম) খুঁজে বের করে। সপারদের হয়ে খেলানোর জন্য তাকে নিয়ে বাড়ি ফিরেছিলাম, এর মাঝেই আমরা বার্সেলোনার ডাক পাই। তাদের সাবেক এক খেলোয়াড় নাকি জাককে দেখেছিল, এরপরেই উনি ওকে নেওয়ার সুপারিশ করেন’— উচ্ছ্বসিত পিতা এভাবেই পুত্রের স্বপ্নযাত্রার কথা বলেন। ওয়েবসাইট। এরপরের অংশ তো রীতিমত রূপকথা। ৪০০ জন ফুটবলার নিয়ে বার্সার প্রস্তুতি ক্যামপ শুরু হয়। এটা একসময় ১৬ জনে নেমে আসে, আর সেখানেই জাক সাত গোল করে তুলকালাম ফেলে দেয়। এরপরই বার্সাতে আসার আমন্ত্রণ জানানো হয় তাকে।