বার্সেলোনায় নাদালের সপ্তম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারও পারলেন না ডেভিড ফেরার। বিশ্ব টেনিসের ৬ নম্বর এই খেলোয়াড়কে ৭-৬ (৭-১), ৭-৫ গেমে হারিয়ে রেকর্ড সপ্তমবারের মতো বার্সেলোনা ওপেন শিরোপা জিতেছেন স্পেনের রাফায়েল নাদাল।বার্সেলোনা ওপেনের ফাইনালে এ নিয়ে চারবার নাদালের কাছে হারলেন ফেরার। তবে তিনি হেরেছেন লড়াই করেই। এ দিন স্বদেশি ফেরারকে হারাতে বেশ ঘাম ঝরাতে হয়েছে নাদালকে। ম্যাচ শেষে সেটা স্বীকারও করে নিলেন টেনিসের বিশ্বর্যাঙ্কিংয়ে ২ নম্বরে থাকা নাদাল, ‘ক্লে মৌসুম শুরু হওয়ার পর থেকে সবচেয়ে কঠিন ম্যাচটা খেললাম।’শিরোপা জয়ের জন্য ভাগ্যকেও কৃতিত্ব দিয়েছে নাদাল, ‘৭টি পয়েন্ট সেভ করতে পারায় আমি সত্যি ভাগ্যবান। দ্বিতীয় সেটে ডেভিড হাড্ডাহাড্ডি লড়াই করেছে। কিন্তু শেষ পর্যন্ত ভাগ্যের সহায়তা পেয়েছি আমি। আমার খুব ভালো লাগছে। একই সঙ্গে ওর জন্য খারাপও লাগছে। ট্রফিটা ওর হাতেও যেতে পারত।’ম্যাচ শেষে নাদালের উচ্ছ্বসিত প্রশংসা করতেও ভোলেননি ফেরার। তাঁর প্রতিক্রিয়া, ‘রাফার কোনো তুলনা হয় না। এখানকার ফাইনালে এ নিয়ে চারবার ওর কাছে হারলাম। তবে আমি এমন একজনের কাছে হেরেছি, যে সেরাদের অন্যতম। ও খুবই বড় মাপের একজন খেলোয়াড়। ব্যক্তি হিসেবেও নাদাল অসাধারণ।’ রয়টার্স।