বালাক এখনো মাঠের নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাহুতে অধিনায়কত্বের আর্মব্র্যান্ড পেঁচিয়ে সত্যিকার ‘নেতা’র মতোই দলকে নেতৃত্ব দিলেন মাইকেল বালাক। মৌসুমের প্রথম ম্যাচে মেইঞ্জের কাছে পরাজয়ের ধাক্কা সামলে পরশু তাঁর দল বেয়ার লেভারকুসেন তুলে নিয়েছে জয়। ভের্ডার ব্রেমেনকে হারিয়েছে ১-০ গোলে।জার্মানির জাতীয় দলের কোচ জোয়াকিম লো কি কোনো জবাব খুঁজে পেলেন? একসময় জাতীয় দলের অধিনায়কের সমার্থক নাম ছিল বালাক। কিন্তু সেই বালাককে জাতীয় দল থেকে ছুড়ে ফেলেছেন লো। যার মূলে ফিলিপ লামের সঙ্গে বালাকের অধিনায়কত্ব নিয়ে দ্বন্দ্ব। তাই বালাকের অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নামাটা জার্মান কোচকে একটা জবাবই।বালাক জবাব দিয়েছেন পারফরম্যান্স দিয়েও। যে ৮৩ মিনিট মাঠে ছিলেন, বল পায়ে পারফরম্যান্স ছিল দুর্দান্ত। যদিও দলকে গুরুত্বপূর্ণ জয় এনে দেওয়া গোলটি চেক প্রজাতন্ত্রের মিডফিল্ডার মিখাল কাদলেচ করেছেন বালাক উঠে যাওয়ার পর। ৮৩ মিনিটে বালাককে তুলে নিয়মিত অধিনায়ক সিমন রোফলেসকে মাঠে নামান লেভারকুসেনের বাঙালি কোচ রবিন দত্ত। এই রোফলেসের পাসেই ৮৫ মিনিটে গোল করেছেন কাদলেচ।ম্যাচ শেষে কোচ রবিন দত্ত বালাককে ভাসিয়েছেন প্রশংসায়, ‘মাইকেলই তাঁকে তুলে নিতে বলে। দুর্দান্ত পারফরম্যান্সের পর এটা ঠিকই ছিল। মাইকেল নেতৃত্ব দিয়েছে সামনে থেকে, সিমন ভূমিকা রেখেছে গোলে।’ এএফপি।