বালাক না থাকায় জার্মানির লাভ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বালাক নেই, বালাক নেই’ বলে একটা হাহাকার উঠে গিয়েছিল জার্মানিতে। এখন সেই হাহাকার পরিণত হয়েছে চাপা আনন্দে। মাইকেল বালাক না থাকায় যে শাপে বরই হয়েছে। সাবেক অধিনায়ক লোথার ম্যাথাউস স্বীকার করে নিলেন, বিশ্বকাপের এই পর্যায়ে এসে তাঁর মনে হচ্ছে, বালাক না থাকাতেই ভালো হয়েছে!‘বালাক থাকবে না ভেবে প্রথমে আমি আসলে মুষড়ে পড়েছিলাম। কিন্তু এখন বলতেই হচ্ছে, ও না থাকাতেই বরং জার্মানির ভালো হয়েছে। না, কোনো বিদ্বেষ থেকে এমনটা বলছি না। তবে এটাও সত্য, বালাকের কারণে দলে সুযোগ পেত না এমন অনেক খেলোয়াড় এখন নিজেদের মেলে ধরছে’—বলেছেন ম্যাথাউস।পরের কথাগুলো দিয়েই বুঝিয়ে দিয়েছেন, এই দলটার জন্য বালাক আসলে এখন একটা বোঝা হিসেবেই বিবেচিত হবেন, ‘বালাক অনেক সময়ই খেলাটার গতি ব্যাহত করে। এই তরুণ দলের মানসিকতার সঙ্গে যেটি খাপ খায় না। বালাক খেলতে পারছে না, এটি ওর জন্য দুঃসহ একটা যন্ত্রণা হতে পারে, জার্মানি কিন্তু এতে উপকৃত হয়েছে।’ম্যাথাউস অপ্রিয় সত্যি কথাটাই বললেন! ওয়েবসাইট।