বালাকের ঠিকানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনজুরি। বিশ্বকাপের স্বপ্নভঙ্গ। চেলসির উপেক্ষা। অতঃপর গুঞ্জন, বালাক এখন কোথায় যাবেন? জার্মানির তিনটি ক্লাব উলফসবুর্গ, হামবুর্গ এবং বেয়ার লেভারকুসেন সবাই পথ চেয়ে বসে ছিল তাঁর অপেক্ষায়। শেষতক সব রহস্যের ইতি টানলেন জার্মানির সাবেক অধিনায়ক। সেই আঁতুড়ঘর বেয়ার লেভারকুসেনেই আপাতত থিতু হচ্ছেন তিনি। আগামী দুই বছরের জন্য লেভারকুসেনের জার্সি গায়ে চাপানোর চুক্তি করে বালাক ভীষণ খুশি, ‘খুব চমৎকার এবং সফল একটি সময় (১৯৯৯-২০০২) কাটিয়েছি এখানে। আবার এখানে ফিরতে পেরে দারুণ খুশি আমি।’ ক্লাবটির কর্তাব্যক্তি রুডি ভোলারও খুশি, ‘বালাককে পেয়ে মানের দিক থেকে আমরা অনেক এগিয়ে গেলাম। বিশেষ করে ওর অভিজ্ঞতা ও পারদর্শিতায় উপকৃত হবে তরুণেরা।’ ওয়েবসাইট।