বালাতোল্লির ওপর ‘বিশ্বাস’ রাখবেন মানচিনি
রবার্তো মানচিনি বিশ্বাস রাখতে পারেন না মারিও বালাতোল্লির ওপর। কিছুদিন আগে এক সংবাদ সম্মেলনে তাঁর ‘এই বিশ্বাস না রাখা’র বিষয়টি চাউর করেন মানচিনি নিজেই। এই মাসের শুরুতে আর্সেনালের বিপক্ষে একটি ম্যাচে বালাতোল্লি লাল কার্ড পাওয়ার পর এই স্ট্রাইকারকে ‘আনপ্রেডিক্টেবল’ই ভাবতে শুরু করেছেন ম্যানচেস্টার সিটির কোচ। জানিয়ে দিয়েছিলেন, এই মৌসুমে নাকি আর মাঠে নামার সুযোগ মিলবে না বালাতোল্লির।তবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে সেই বালাতোল্লির ওপরই বিশ্বাস রাখতে চাইছেন মানচিনি। মানচিনি বলেছেন, ‘বালাতোল্লির ওপর এই ম্যাচে আমি বিশ্বাস রাখতে চাই। তবে কেবল এই ম্যাচের জন্যই।’ম্যাচ-পূর্ব এক সংবাদ সম্মেলনে মানচিনি বলেছেন, ‘আর্সেনালের বিপক্ষে অযথা লালকার্ড পেয়ে মাঠ থেকে বেরিয়ে যাওয়ায় আমি বালাতোল্লির ওপর খুব বিরক্ত। কিছুতেই ওর প্রতি বিশ্বাস রাখতে পারছি না। তবে এরপর সে অনুতপ্ত হয়েছে ও ক্ষমা চেয়েছে। আমি ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে কারা কারা খেলবে, তার একটা তালিকা বানিয়েছি, এর মধ্যে সেও আছে।’তিনি আরও বলেন, ‘এই সময় বালাতোল্লি অনুশীলনে খুব ভালো করেছে। তাঁকে আমি একটা সুযোগ দিতে চাই। তবে কেবল এই ম্যাচের জন্য।’আর্সেনালের বিপক্ষে বালাতোল্লি কোনো কারণ ছাড়াই প্রতিপক্ষের একজন খেলোয়াড়কে ফাইল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন। ম্যানচেস্টার সিটি সেই ম্যাচে হেরে যায় ১-০ গোলে। বালাতোল্লিকে নিয়ে যেমন ভাবছেন, ঠিক তেমনি কার্লোস তেভেজের নামটি আপাতত মাথা থেকে সরিয়ে ফেলেছেন মানচিনি। কাল ম্যানচেস্টার ডার্বিতে যে তাঁর খেলার কোনোই সম্ভাবনা নেই, এ কথা বলে ফেলেন জোরের সঙ্গেই। তাঁর মতে, তেভেজ শতভাগ ফিট নন, তার ওপর তিনি প্রায় ছয় মাস মাঠের বাইরে ছিলেন।তেভেজ সম্পর্কে মানচিনি বলেন, ‘তাঁর অভিজ্ঞতা ও প্রতিভা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। তাঁকে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে খেলাতে পারলে আমাদেরই ভালো হতো।’ মানচিনি পরের ম্যাচগুলোতে তেভেজকে খেলাবেন বলে আশা প্রকাশ করে বলেন, ‘চলতি মৌসুমে শিরোপার লড়াইয়েই আছে ম্যানচেস্টার সিটি। ফল নিয়ে বুকে গর্ব থাকলেও মাটিতেই পা আছে। আমরা এই মৌসুমে চেলসির চেয়ে ২২ পয়েন্ট এগিয়ে আছি। শেষ পর্যন্ত লিগের ফলাফল যা-ই হোক, আমরা সমর্থকদের মুখে হাসি ফোটাতে পেরেছি বলেই মনে করি।’ ওয়েবসাইট।