বালিকা দ্বৈতে চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান অনূর্ধ্ব-১৪ টেনিসের বালিকা দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের শাহ সাফিনা-আরফানা ইসলাম জুটি। রমনা টেনিস কমপ্লেক্সে কাল ফাইনালে তারা হারিয়েছে স্বদেশি সুমন রুনসা-রেবেকা জুটিকে।বালক এককের ফাইনালে উঠেছে বাংলাদেশের রুবেল হোসেন ও পাকিস্তানের সৈয়দ নাফি কলিম। কাল রুবেল হারিয়েছে স্বদেশি কাউসার আলীকে। অন্য সেমিতে নাফি কলিম হারিয়েছে বাংলাদেশের মাহিন রেজা খানকে। বালিকা এককের সেমিফাইনালে বাংলাদেশের শাহ সাফিনা স্বদেশি পিংকি ব্যাপারীকে এবং প্রীতি আফরিনা আসলাম হারিয়েছে রজনী তাসিন আজমিকে। বালক দ্বৈতের সেমিফাইনালে বাংলাদেশের কাউসার আলী ও রাকিব আহমেদ জুটি হারিয়েছে নাফি কলিম ও ফিলিপাইনের রুমালদেজ জেরোমিকে এবং বাংলাদেশের রুবেল হোসেন ও মাহিন রেজা জুটি হারিয়েছে পাকিস্তানের সাহেবজাদা মোহাম্মদ আলী ও মালয়েশিয়ার সুরেশ দর্শনকে।