বালুর মাঠের খোঁজে বাফুফে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের প্রথম বিচ ফুটবল দলে ডাক পাওয়া খেলোয়াড়েরা কাল বাফুফে ভবনে রিপোর্ট করে বাড়ি ফিরে গেছেন। কারণ ৮-১৪ অক্টোবর শ্রীলঙ্কায় এশিয়ান বিচ গেমস সামনে রেখে এখনো অনুশীলনের ব্যবস্থা করতে পারেনি বাফুফে। খেলোয়াড়দের বলে দেওয়া হয়েছে, যাওয়ার আগে ৪-৫ দিন কক্সবাজারে ক্যাম্প করার চেষ্টা চলছে। তার আগে খেলোয়াড়েরা যাতে নিজ উদ্যোগে অন্তত ফিটনেস ট্রেনিংটা করেন। মজার ব্যাপার, বিচ ফুটবল যেহেতু বালুতে খেলতে হয়, তাই এখন ঢাকার আশপাশে বালুর মাঠের সন্ধানও চলছে। কিন্তু ‘জুতসই’ মাঠ নাকি পাওয়া যাচ্ছে না।